মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

পাকিস্থানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। 

শনিবার ( ২৯ নভেম্বর) শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে ১১৪ রানে অলআউট হয় লঙ্কানরা। পরে ৮ বল হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আঘাত পায় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই পাথুম নিসাঙ্কাকে বোল্ড করেন আফ্রিদি। এরপর কুসাল মেন্ডিস ও কামিল মিশারা ৬৪ রানের জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে মিশারা একাই প্রতিরোধ গড়েন ৪টি ছক্কা ও ২টি চারে ৪৭ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তার বাইরে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল আরও দুই ব্যাটসম্যান।

নাওয়াজ ও আফ্রিদি তিনটি করে উইকেট শিকার করেন। দুই উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা ও সিরিজসেরা হন নাওয়াজ।

লক্ষ্য তাড়ায় ধীরলয়ে শুরু করে পাকিস্তান। সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ৪৬ রানের উদ্বোধনী জুটি দলকে শক্ত ভিত্তি দেয়। এরপর কয়েকটি উইকেট হারালেও বড় কোনো চাপে পড়তে হয়নি স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১ ছক্কা ও ২ চারে ৩৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর আজম এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর