বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর রোহিত শর্মা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

ভারত–শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ে থাকছেন না ভারতের তারকা রোহিত শর্মা। তবে টুর্নামেন্টকে সামনে রেখে রোহিতকে বিশেষ দায়িত্ব দিয়েছে আইসিসি।

মঙ্গলবার ( ২৫  নভেম্বর) মুম্বাইয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের সময় রোহিত শর্মাকে আসরের ‘অ্যাম্বাসেডর’ বা দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪২৩১ রান করা ভারতীয় ওপেনার দুইবারের বিশ্বকাপজয়ী হিসেবেও ব্যাট হাতে অবদান রেখেছেন।

অ্যাম্বাসেডর পদে নিয়োগ পেয়ে রোহিত বলেন,’ভারতে আবারও এই টুর্নামেন্ট ফিরছে এটা দারুণ। নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সকল দলের খেলোয়াড়দের জন্য শুভকামনা রইল। আশা করি তারা স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়বে ও ভারতের অতিথেয়তা উপভোগ করবে।’

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী দিনেই হবে তিনটি ম্যাচ। পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। এরপর মাঠে নামবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ এবং দিনের শেষ ম্যাচে খেলবে ভারত–যুক্তরাষ্ট্র।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর