বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যাচ সেরা হয়ে শততম টেস্ট রাঙালেন মুশফিক, সিরিজ সেরা তাইজুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

সফরকারী আয়ারল্যান্ডকে ২-০ তে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি ও অর্ধশতকের কল্যাণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে। এছাড়া দুই ম্যাচে ১৩ উইকেট নেয়ার সুবাদে সিরিজ সেরা হয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

নিজের শততম ম্যাচের প্রথম ইনিংসে দৃষ্টিনন্দন এক শতকের (১০৬) দেখা পান মুশফিক। দ্বিতীয় ইনিংস ঘোষণার সময়ও তার ব্যাটে ছিল অপরাজিত এক অর্ধশতক (৫৩*)। হয়ত এই ইনিংসেও সেঞ্চুরির দেখা পেতে পারতেন মুশি। তাহলে রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের শততম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়তে পারতেন মিস্টার ডিপেন্ডেবল।

অপরদিকে, প্রথম টেস্টে ৫ ও দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের দুই ইনিংসেই ৪টি করে উইকেট তুলে নেন তিনি। সাকিব আল হাসানকে ছাপিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে এখন সর্বোচ্চ উইকেটের মালিক এ টাইগার স্পিনার।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দু’দলের মধ্যকার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর