শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইএল টি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসে মোস্তাফিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসরে দল পেলেন বাংলাদেশের বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান।  

শনিবার ( ২২ নভেম্বর) তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস।

এর ফলে এবারের আসরে বাংলাদেশের খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল তিনজন। আগেই নিলাম থেকে সাকিব আল হাসানকে নিয়েছে মুম্বাই এমিরেটস এবং তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে শারজা ওয়ারিয়র্স।

২০২৩ সালে শুরু হওয়া আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২ ডিসেম্বর। মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে গত আগস্টে মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল দুবাই।

তবে নিলামের আগে গত ১ অক্টোবর দুবাই নতুন করে জানায়, মোস্তাফিজ আর তাদের দলে নেই। বদলি হিসেবে ঘোষণা করা হয় পাকিস্তানের হায়দার আলীর নাম।

দুই মাস পর আজ আবার নতুন পোস্টে দুবাই ক্যাপিটালস জানায়, আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসরে জিএম রিতেশের বদলি হিসেবে খেলবেন মোস্তাফিজ।

আসর চলবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। তবে মোস্তাফিজের অংশগ্রহণ এখনো নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (NOC) এর ওপর। কারণ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই শুরু হওয়ার কথা বিপিএলের দ্বাদশ আসর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর