বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সিলেট টেস্টে ৩০১ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

সিলেট টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৮৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। তাতে ৩০১ রানের লিড পায় টাইগাররা। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান।  

তৃতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই হাসান মুরাদের উইকেট  হারায় বাংলাদেশ। ম্যাথু হামফ্রেসের বলে ক্যাম্পারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর নাহিদ রানা একটি চার মারলেই বাংলাদেশের লিড ছাড়িয়ে যায় ৩০০ রানে। সঙ্গে সঙ্গেই টাইগার অধিনায়ক শান্ত ইনিংস ঘোষণা করেন।

আয়ারল্যান্ডের হয়ে ৫ উইকেট পেয়েছেন ম্যাথু হামফ্রেস। যা টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার। দুই উইকেট পেয়েছেন ব্যারি ম্যাকার্থি।

এদিকে, দেশের মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৫৬০ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই সংগ্রহ পেয়েছিল তারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্টে ক্রিকেটে নানা রেকর্ড ভেঙ্গেছে টাইগাররা। টেস্টে এই প্রথম বাংলাদেশের প্রথম চার ব্যাটার অর্ধশতক কিংবা শতকের দেখা পেলেন। এছাড়াও, এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ ব্যাটার অন্তত অর্ধশতকের দেখা পেয়েছে। যা টেস্টে বাংলাদেশের ক্রিকেট পঞ্চমবার দেখল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর