শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জাহানারা ইস্যুতে সরব মাশরাফি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশ। জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তোলার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

বিসিবি ইতোমধ্যেই জানিয়েছে, অভিযোগের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গঠন করা হবে তদন্ত কমিটিও।

এবার জাহানারার অভিযোগ প্রসঙ্গে সরব হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি জানিয়েছেন, তিনি আশা করেন বিসিবির তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।

মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও পুরো ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আমি আশা করি। তদন্ত কমিটি যেন পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

পোস্টের শেষে ‘নিরাপদ ক্রীড়াঙ্গন’ গড়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ থাকে, এইটাই আমাদের প্রত্যাশা।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর