শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

মিরপুরে এক দিনের সিরিজ বাংলাদেশ ২-১ কে জয়ী হয়েছে। শুক্রবার ( ২৪ অক্টোবর)  তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে গতকাল চট্টগ্রামে পা রাখেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসসহ আরো কয়েক ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গতকাল দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।

এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজের জন্য স্পিনার খারি পিয়েরেকে দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

গতকাল শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর