বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৩৮ বছর বয়সে অভিষেকেই বিশ্বরেকর্ড পাকিস্থানের আসিফ আফ্রিদির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে বিরল এক কীর্তির মালিক হলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্টে অভিষিক্ত হয়ে তিনি শুধু পাকিস্তানের তৃতীয় সর্বাধিক বয়সী অভিষেককারীই নন, একইসঙ্গে গড়েছেন এক বিশ্বরেকর্ড। অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড।  

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে ইতিহাসে নাম লেখান আসিফ। ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ডটি ৯২ বছর পর এসে ভেঙে দিলেন পাকিস্তানের এই অভিজ্ঞ স্পিনার।

আসিফের রেকর্ড গড়া উইকেটটি ছিল সাইমন হার্মার, তাকে এলবিডব্লিউ করে ইতিহাসে নিজের নাম লেখান তিনি।

অভিষেকে দুই ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে ম্যারিয়টেরই, তিনি ১৯৩৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ উইকেট নিয়েছিলেন। যদিও এরপর আর কোনো টেস্ট খেলেননি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর