শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দর্শকবিহীন স্টেডিয়ামে টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন

দর্শকবিহীন স্টেডিয়ামে করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে  একথা জানানো হয়েছে
২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের শেষ টেস্ট দেখার সুযোগ পাবে না দর্শকরা। করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও বাকী থাকায় মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা।
আগামী বছর ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ঐ টুর্নামেন্টকে সামনে রেখে সম্প্রতি লাহোরের গাদ্দাফি ও করাচির জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। এখনও গ্যালারির বেশিরভাগ অনেকাংশের কাজ বাকী। এ অবস্থায় গ্যালারিতে দর্শক প্রবেশ ঝুঁকিপূর্ণ। তাই করাচিতে বাংলাদেশ-পাকিস্তানের শেষ টেস্টে দর্শকবিহীন আয়োজন করার সিদ্বান্ত নিয়েছে পিসিবি। সংস্কারের কাজ পুরোপুরি শেষ করতে আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও অনেক বাকী আছে। এ অবস্থায় ভক্তদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানের লাহোরে আছে বাংলাদেশ দল। প্রথম টেস্টকে সামনে রেখে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা দিবে শান্ত-সাকিবরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর