শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রোহিত শর্মার পরিবর্তে ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে। অধিনায়ক হিসেবে এটা হবে গিলের প্রথম ওয়ানডে সিরিজ।

আজ শনিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ভার্চুয়ালি বৈঠকে বসে কোচ গৌতম গম্ভীর ও বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে। বৈঠকে নির্বাচকরা রোহিতের সঙ্গে আলোচনায় জানান, আগামী ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ভারত খেলেছে ৫৬টি ওয়ানডে—যার মধ্যে জয় এসেছে ৪২টিতে, আর হার মাত্র ১২ ম্যাচে।

এখন পর্যন্ত গিল ৫৫টি ওয়ানডে খেলেছেন, যেখানে তার সংগ্রহ ২৭৭৫ রান। এই সংস্করণে তিনি করেছেন আটটি সেঞ্চুরি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর