শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট মিথুন মানহাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিল্লি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিথুন মানহাস।

আজ রবিবার ( ২৮ সেপ্টেম্বর) এক ঘোষণায় নতুন কার্যনির্বাহী কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টস।

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী রজার বিন্নির উত্তরসূরি হিসেবে ভারতীয় বোর্ডের দায়িত্ব নিলেন তিনি। ভারতের জাতীয় দলে কখনো খেলা না হলেও মিথুন ছিলেন ঘরোয়া ক্রিকেটের এক নির্ভরযোগ্য নাম।

ভারত ‘এ’ দলের হয়ে খেলার পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার ছিলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩০ ম্যাচে ৪৫.৮৪ গড়ে করেছেন ৪ হাজার ১২৬ রান। তার ব্যাট থেকে এসেছে ৫ সেঞ্চুরি আর ২৬টি হাফসেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বোলিংয়ে অবদান রেখেছেন, আবার উইকেটকিপিংয়েও নাম লিখিয়েছেন প্রয়োজনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। আইপিএলে মোট ৫৫ ম্যাচে করেছেন ৫১৪ রান। এ সময় কোনো হাফসেঞ্চুরি না পেলেও সতীর্থদের কাছে পরিশ্রমী ও নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে সমাদৃত ছিলেন তিনি।

এদিকে বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন, আগের মেয়াদে ক্ষমতায় থাকা রাজিব শুক্লা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর