বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৭ পূর্বাহ্ন

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে টিকে থাকলো বাংলাদেশ।

বাঁচা মরার  ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন কুমার দাস। এই ম্যাচে একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন, স্পিনার শেখ মেহেদি ও দুই পেসার তানজিম সাকিব ও শরীফুল ইসলামকে বসিয়ে নামানো হয় সাইফ হাসান, নুরুল হাসান সোহান, স্পিনার নাসুম আহমেদ এবং পেসার তাসকিন আহমেদকে।

ওপেনিং জুটিতে দারূণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। সাইফ দেখেশুনে খেললেও অপর প্রান্তে আগ্রাসি ব্যাট করেন তানজিদ তামিম। পাওয়ারপ্লের ছয় ওভারে ৫৯ রান তোলেন তারা। তবে ভালো শুরুর পরও ফিনিশিংয়ে সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান তোলে টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় আফগানরা। সেদিকুল্লাহ আতালকে শূণ্য রানে ফেরান স্পিনার নাসুম আহমেদ।

পাওয়ারপ্লেতে দারূণ বোলিং করে আফগানদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি আফগানিস্তান। ১৪৬ রানেই শেষ হয় তাদের ইনিংস।

মুস্তাফিজ শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। অন্যদিকে নাসুম তাসকিন ও রিশাদ হোসেন ২টি করে উইকেট তুলে নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর