শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

মাঠে ফিরে খুশি ক্রিকেটাররা, ‘এ’ দল যাচ্ছে ১০ আগস্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৬:০৭ অপরাহ্ন

 

বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা বুধবার সকাল ১০টায় রিপোর্টিংয়ের পর ব্যাট-বল নিয়ে অনুশীলন শুরু করেছেন। শুধু ‘এ’ দল নয়, জাতীয় দলের দুয়েক ক্রিকেটারও মাঠে এসেছেন। তাসকিন আহমেদ তাদের মধ্যে অন্যতম। লাল বলের ক্রিকেটে ফেরার ইচ্ছায় কাজ করে যাচ্ছেন ডানহাতি পেসার। লম্বা সময় বিশ্রামে থাকলে ফেরাও পিছিয়ে যাবে। এজন্য ‘এ’ দলের অনুশীলনেই ‍যোগ দিয়েছেন তাসকিন।

ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানালেন, ক্রিকেটাররা মাঠে ফিরে খুশি। আগামীকাল থেকে জাতীয় দলের অনুশীলনও শুরু হতে পারে। তিনি বলেছেন, ‘দেশের এই অবস্থায় আমাদের অনুশীলন শুরু করাটা কনসার্ন ছিল। আমরা শুরু করতে পেরেছি। দেশের পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিজের কি অবস্থা সেটা আমরা বুঝতে পারছিলাম না। গ্রাউন্ডসম্যানরা কাজ করতে পারছিল না। আজ এসে আমরা দেখেছি আমাদের মাঠ গ্রাউন্সম্যানরা ঠিক রেখেছে। আমরা এ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করছি আগামীকাল আমরা জাতীয় দলের অনুশীলন শুরু করতে পারবো।’

ক্রিকেটার ও কোচদের নিরাপত্তা নিয়ে নাফিস যোগ করেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্যরা পহেলা আগস্টের পর থেকে অ্যাভেইলেভেল আছেন। তারা অনুশীলন শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা অনুশীলন শুরু করতে পারলে তারা উপস্থিত থাকবেন। তারা আমাদের রেসপনসিবিলিটি। তারা আমাদের টপ প্রায়োরিটি।’

এদিকে ‘এ’ দলের পাকিস্তান সফরের পরিবর্তিত সূচি চূড়ান্ত হয়েছে। ১০ আগস্ট পাকিস্তান যাবে ‘এ’ দল। দুটি চারদিনের ও তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস (এ দল)।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর