বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অলরাউন্ড নৈপূণ্যে ম্যাচ জেতালেন সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন

 

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় ০৫ আগস্ট নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে বাংলা টাইগার্স। অলরাউন্ড নৈপূণ্যে ম্যাচ জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পান সাকিব আল হাসান। তিনি বল হাতে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন। ২টি ক্যাচ ধরেন এবং ব্যাট হাতে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে জেতান।

এই জয়ে ৬ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলা টাইগার্স।

রাতে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেটে ১০৮ রান করে সারে জাগুয়ার্স। ব্যাট হাতে তাদের সেরা ছিলেন শ্রেয়াস মোভা। তিনি ২ চারে করেন ২১ রান। এছাড়া বিরেনদীপ সিং ১ চার ও ১ ছক্কায় ১৭, সুনিল নারিন অপরাজিত ১৬, মোহাম্মদ নবী ১৩ ও হামজা তারিক ১০ রান করেন।

বল হাতে বাংলা টাইগার্সের কুর্টিস ক্যাম্ফার ৩ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন সাকিব, ডেভিড ভিসে, শরিফুল ইসলাম ও ডিলন।

রান তাড়া করতে নেমে সাকিবের ৪ চার ও ১ ছক্কায় করা ৩৬, রহমানুল্লাহ গুরবাজের ১৯, মুহাম্মদ ওয়াসিমের ১৬ ও ইফতিখার আহমেদের ১২ রানের ইনিংসে ভর করে ১৭.৩ ওভারেই জিতে যায় বাংলা টাইগার্স।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর