বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডস থামল ১৩৬ রানে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাসকিনের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে সফরকারীরা।

আজ শনিবার ( ৩০ আগস্ট) সিলেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। বল হাতে এদিন সবচেয়ে সফল ছিলেন তাসকিন। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন চার উইকেট।

বাংলাদেশ দল নিজেদের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাইগার বোলারদের ওপর আক্রমণাত্মক ব্যাটিং করে নেদারল্যান্ডস। তবে সে ধারা ধরে রাখতে পারেনি তারা।

দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। ঝড়ো ব্যাটিং করা ম্যাক্স ও’দোদ ১৫ বলে ২৩ রান করে তাসকিনের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। এরপরই রান তোলার গতি ধীর হয়ে যায় নেদারল্যান্ডসের।

বল হাতে এদিন চমক দেখান দুই বছর পর দলে জায়গা পাওয়া সাইফ হাসান। প্রথমবার বল হাতে নিয়েই উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। ইনিংসের ১০তম আর নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। সাইফ সাজঘরে ফেরান তেজা নিদারামানুরু (২৬ বলে ২৬) ও স্কট এডওয়ার্ডসকে (৭ বলে ১২)। আর শরিজ আহমেদকে (১৪ বলে ১৫) প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ।

টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে নেদারল্যান্ডস থেমে যেতে পারতো১০০ রানের আশপাশেই। তবে অষ্টম উইকেটে ১৫ বলে ২৭ রানের জুটি করে পুঁজি কিছুটা বাড়িয়ে নেন ট্রিম প্রিংগেল ও আরিয়া দত্ত।

প্রিংগেল ১৪ বলে ১৬ রান করে ইনিংসের শেষ বলে রানআউট হন। ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান। বল হাতে তাসকিন আহমেদ চার উইকেট ছাড়াও সাইফ হাসান ২টি, আর মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর