শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আগামীকাল সকালে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট দলের। সেখান থেকেই আরেকটি ফ্লাইটে ১০টা ৪০ মিনিটে সিলেট পৌঁছাবে নেদারল্যান্ডস দল।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

সিরিজ শুরুর আগে দুইদিন সিলেটে অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা।এরই মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশও।

বাংলাদেশ স্কোয়াড- লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

নেদারল্যান্ডস স্কোয়াড : স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দউদ, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্রাট, টিম প্রিঙ্গল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর