বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সোহানকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস।

শুক্রবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

দলে আছেন অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। ব্যাটিং বিভাগে থাকছেন  পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান ও তৌহিদ হৃদয়।

তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এরপর সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। বাংলাদেশ দল রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের তিন প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টাইগাররা তাদের অভিযান শুরু করবে আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য)

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর