শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অস্ট্রেলিয়ায় জিশানের ফিফটিতে বাংলাদেশের প্রথম জয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

 বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে নেপালের বিপক্ষে  টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে ৩২ রানের  প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ‘এ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হার দিয়ে শুরু করা বাংলাদেশ আজ শুরুতে ব্যাট করে জিশান আলমের ফিফটিতে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায়। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। এতে ১৫৪ রানে থামে তারা।

নেপালের প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও তার মধ্যে কুশলই শুধু ফিফটি পেয়েছেন।

যিনি শেষ পর্যন্ত লড়ে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে দলের পরাজয় কমিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন আসিফ শেখ। আর বাকি তিন জন ১৫ রানের সীমানা পেরোতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ ‍উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

এর আগে ডারউইনে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পায়। উদ্বোধনী জুটিতে ৬২ রান তোলেন দুই ওপেনার নাঈম শেখ ও জিশান। নাঈম ব্যক্তিগত ২৫ রানে ফিরলেও ফিফটি করে দলকে বড় রানের ভিত এনে দেন জিশান। খেলেছেন ৫ ছক্কা ও ৪ রানে ৭৩ রানের ইনিংস। তবে শেষ দিকে ২০৮.৬৯ স্ট্রাইকরেটে ঝোড়ো ইনিংস খেলে চ্যালেঞ্জিং লক্ষ্যটা এনে দেন আফিফ হোসেন।

৯ চারে খেলেছেন ৪৮ রানের অপরাজিত এক ইনিংস। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রিজান ধাকাল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর