শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০তম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। মাত্র এক রেটিং পয়েন্টের ব্যবধানে নবম স্থানে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বাংলাদেশের রেটিং ৭৭, আর ওয়েস্ট ইন্ডিজের ৭৮।

এ বছর ৫ মে প্রায় দুই দশক পর প্রথমবার দশে নেমেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় পেয়ে জুলাইয়ে সাময়িকভাবে নয় নম্বরে উঠলেও স্থায়ী হয়নি সেই অবস্থান। পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক জয়ে আবারও পিছিয়ে পড়তে হলো লাল-সবুজদের।

বাংলাদেশ প্রথমবার দশে ওঠে ২০০৫ সালের আগস্টে, কেনিয়াকে পিছিয়ে। ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে হারিয়ে পৌঁছে যায় নয় নম্বরে। ২০১৭ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছয় নম্বরে ওঠা এখন পর্যন্ত দলের সর্বোচ্চ অবস্থান।

২০২২ সালে সাউথ আফ্রিকাকে হারিয়ে আবারও ছয়ে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সের অভাব ও বড় দলের বিপক্ষে পরাজয় বাড়ায় র‌্যাঙ্কিং ধীরে ধীরে নেমে এসেছে আগের সেই তলানিতে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর