বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ২০ আগস্ট শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

ছয় জাতির আঞ্চলিক যুব ফুটবল আসর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

আগামী ২০ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।

এর আগে ১৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল।

২২ আগস্ট স্থানীয় সময় বিকাল ৪টায় গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে ভুটান ও মালদ্বীপের সঙ্গে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ১৯ আগস্ট একই সময় ও ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

গ্রুপের ম্যাচগুলো শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল দশরথ স্টেডিয়ামেই সেমিফাইনালে খেলবে।

২৫ আগস্ট স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় প্রথম সেমিফাইনালে ‘বি’ গ্রুপ রানার্সআপ এবং ২৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা ‘এ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।

২৮ আগস্ট একই সময় ও ভেন্যুতে শিরোপা বিজয়ের লড়াইয়ে নামবে দুই ফাইনালিস্ট দল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর