শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ফাইনাল রংপুরের স্বপ্নভঙ্গ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:১২ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা ধরে রাখতে পারল না বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। 

আজ শনিবার (১৯ জুলাই) সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরেছে রংপুর রাইডার্স। গতবার প্রথম আসরে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান করে গায়ানা।

১১টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬৭ রান করেন ওপেনার চার্লস। ৬ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন গুরবাজ।

এছাড়াও শেষ দিকে শেরফানে রাদারফোর্ড ১৫ বলে ১৯ ও রোমারিও শেফার্ড ৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন।

রংপুরের খালেদ আহমেদ-তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ ১টি  করে উইকেট নেন।

১৯৭ রান তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে রংপুর। ইব্রাহিম জাদরান ৫, সৌম্য সরকার ১৩ ও কাইল মায়ার্স ৫ রান করেন। মিডল অর্ডারে ৪৪ বলে ৭৩ রানের জুটি গড়ে রংপুরকে লড়াইয়ে ফেরান সাইফ হাসান ও ইফতিখার। কিন্তু ১২ বল ও ১৫ রানের ব্যবধানে সাইফ ও ইফতিখারের আউটে বড়সড় ধাক্কা খায় রংপুর।

পরের দিকে ব্যাটিং লাইন আপে আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ১ বল বাকী থাকতে ১৬৪ রানে অলআউট হয় রংপুর। আট নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে হার এড়াতে পারেনি রংপুর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর