শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জুলাই শহীদদের উৎসর্গ করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়কে জুলাই শহীদদের উদ্দেশে উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে মেহেদী হাসান ও তানজিদ হাসানের অনন্য পারফরম্যান্সে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন সাফল্য। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

খেলা শেষে সংবাদ সম্মেলনে এই জয় জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করেন অধিনায়ক লিটন কুমার দাস। খেলোয়াড়রা ম্যাচ শেষে জানান, দেশের জন্য এই জয় বিশেষভাবে অর্থবহ।

ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি, যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ব্যাট হাতে জ্বলে ওঠেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসটিতে ছিল ৬টি ছক্কার মার।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। শরিফুল ইসলামের বলে প্রথম ওভারেই কুশল মেন্ডিস ফেরত যান। এরপর শেখ মেহেদীর ঘূর্ণিতে একে একে সাজঘরে ফেরেন কুশল পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কা ও নিশাঙ্কা। মাত্র ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

শেষদিকে শানাকার ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। মেহেদী ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান দিয়ে ৪ উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেন পারভেজ ইমন। তবে এরপর লিটন দাস ও তামিমের জুটি ম্যাচকে সহজ করে তোলে। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তারা। ২৬ বলে ৩২ রান করে কাটা পড়েন লিটন। কিন্তু তামিম নিজের ক্যারিয়ারসেরা ইনিংসে ৪৭ বলে অপরাজিত ৭৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। হৃদয় ২৫ বলে ২৭ রান করে তাকে সঙ্গ দেন।

ম্যাচ শেষে ম্যাচসেরা হন শেখ মেহেদী হাসান এবং সিরিজসেরা নির্বাচিত হন অধিনায়ক লিটন দাস।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর