শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী

মধ্যরাতে হাতিরঝিলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। এই ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সময় স্বল্পতার কারনে এই ঐতিহাসিক অর্জনের তাৎক্ষণিক সম্মান জানাতে অভিনব এক সংবর্ধনার আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (রোববার) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।

নারী দল আজ সন্ধ্যায় মিয়ানমার ছাড়বে। থাইল্যান্ড হয়ে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রাত দেড়টার দিকে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তারা রাত আড়াইটায় পৌঁছাবে সংবর্ধনার মঞ্চে।

মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

রাত আড়াইটার সময় সংবর্ধনা—শুনতে অদ্ভুত লাগলেও দেশের ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে এ যেন নতুন এক অধ্যায়। প্রশাসনিক প্রতিবন্ধকতা ও সময় সংকটের মধ্যেও মেয়েদের অর্জনকে তাৎক্ষণিকভাবে উদ্‌যাপন করতে পিছপা হয়নি বাফুফে।

সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে ছোট আকারের সাংস্কৃতিক আয়োজন, খেলোয়াড়দের বক্তব্য এবং বাফুফের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা। রাতের আঁধারে হলেও মেয়েদের এই অর্জন যেন আলো ছড়িয়ে দেয় দেশের ক্রীড়াঙ্গনে—সেটিই প্রত্যাশা আয়োজকদের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর