মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসে ডাক পেলেন সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

চলতি বছরের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) শেষ মুহূর্তে দল পেলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স তাকে নিতে না পারলেও শেষ পর্যন্ত বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির গত আসরে শিরোপা জিতেছিল দুবাই। 

ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে তাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘কিংবদন্তি অলরাউন্ডার আমাদের জিএসএল দলে যোগ দিচ্ছেন। কেশব মহারাজের বদলে তিনি দলে আসছেন। দলে স্বাগতম, সাকিব।’

৩৮ বছর বয়সী অলরাউন্ডারের দল দুবাই বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্র্যাগসের মুখোমুখি হবে। সাবেক দল রংপুরের সঙ্গে সাকিবের ম্যাচ আগামী ১৬ জুলাই। এর আগে ১১ ও ১৪ জুলাই সাকিবের দল খেলবে যথাক্রমে হোবার্ট হারিকেনস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। পাঁচ দলের প্রত্যেকে একে অন্যের সঙ্গে একবার করে লড়বে লিগ পর্বে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে ১৮ জুলাই।

সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে একটি টেস্টে। তবে পুরোপুরি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন না। চলতি বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে এক উইকেট নিলেও ব্যাট হাতে ছিলেন রানশূন্য। যদিও ফাইনালে তার খেলা হয়নি। সেই লাহোরই পরে শিরোপা জেতে।

এদিকে, গ্লোবাল সুপার লিগের পাশাপাশি এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলবেন সাকিব। তাকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সিপিএলে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর