বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে মেজর লিগে নিজের অভিষেকে ১৮ রান এবং ১ উইকেট সাকিবের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সি গায়ে ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান এবং বোলিংয়ে ৩ ওভারে ৩২ রানে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অভিষেক ম্যাচে জয় দিয়ে আসর শুরু করলো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস।

ডালাসে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই ওপেনার ইংল্যান্ডের জেসন রয় ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে হারায় লস অ্যাঞ্জেলেস। দুই ওপেনার ২ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন সাকিব। ৩টি চারে মারমুখী মেজাজে শুরু করেছিলেন তিনি। কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি সাকিব। ১৩ বলে ১৮ রান করে সপ্তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার অ্যারন হার্ডির বলে সাজঘরে ফিরেন সাকিব।

তবে ভারতের উন্মুখ চাঁদের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় লস অ্যাঞ্জেলেস। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন চাঁদ।

জবাবে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের হাফ-সেঞ্চুরির পরও ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি টেক্সাস। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে ৫৩ রান করেন কনওয়ে।

চতুর্থ বোলার হিসেবে আক্রমনে এসে ৩ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। টেক্সাসের হার্ডিকে ১১ রানে শিকার করেন সাকিব। লস অ্যাঞ্জেলেসের পেসার আলি খান ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর