বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশের আম্পায়ার প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার সাইমন টাফেল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

বাংলাদেশের আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধিতে বড় এক পদক্ষেপ নিয়েছে বুল্বুলের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারদের প্রশিক্ষণ ও মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার সাইমন টাফেলকে নিয়োগ দিয়েছে বোর্ড।

অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার তিন বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আম্পায়ারদের শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম—‘আম্পায়ার্স এডুকেশন প্রোগ্রাম’—এর নেতৃত্বে থাকবেন তিনি।

সাইমন টাফেল ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন। পরে কাজ করেছেন আইসিসির আম্পায়ারস ম্যানেজার হিসেবেও। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ দক্ষতা এবার কাজে লাগবে বাংলাদেশ ক্রিকেটে।

বিসিবি জানিয়েছে, শুধু টাফেলই নন, তার নেতৃত্বে একটি প্রশিক্ষক দল বাংলাদেশে আসবে। এই দলের তত্ত্বাবধানে দেশে গড়ে তোলা হবে ১৫ থেকে ২০ জন স্থানীয় আম্পায়ার ট্রেইনার, যারা ভবিষ্যতে দেশজুড়ে আম্পায়ারদের নিয়মিত প্রশিক্ষণ দিতে পারবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর