শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ইতোমধ্যে দুই দলের টি-টোয়েন্টি সিরিজের সূচিও চূড়ান্ত হয়ে গেছে।

আজ বুধবার(২৫ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিপক্ষীয় এই সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে।

সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই। দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি:

২০ জুলাই – ১ম টি-টোয়েন্টি, সন্ধ্যা ৬টা
২২ জুলাই – ২য় টি-টোয়েন্টি, সন্ধ্যা ৬টা
২৪ জুলাই – ৩য় টি-টোয়েন্টি, সন্ধ্যা ৬টা

ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর