বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জোড়া শতকে যেসব কীর্তি গড়লেন অধিনায়ক নাজমুল শান্ত

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

শ্রীলঙ্কায় গল টেস্টের দুই ইনিংসে শতকের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য এর আগেও একবার একই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ২০২৩ সালে আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টেও ব্যাক টু ব্যাক ইনিংসে তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন তিনি।

এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হক।

শান্তর এই জোড়া শতকের যেসব রেকর্ড:

১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
বিশ্বের ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি।

এর আগে, সুনীল গাভাস্কার, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, হারবার্ট সাটক্লিফ, জর্জ হেডলি, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, আরাভিন্দ ডি সিলভা, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, ব্রেন্ডন টেলর এবং কুমার সাঙ্গাকারা দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন দুইবার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর