সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

সিপিএলে আবারও ডাক পেলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

দুই মৌসুম পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন সাকিব আল হাসান। সর্বশেষ তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। 

বুধবার  সিপিএলের এক্স পেজ থেকে জানানো হয়েছে, অ্যান্টিগা ও অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব।

সিপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে পাঁচ মৌসুম খেলেছেন সাকিব। ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস, ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াস এবং সর্বশেষ ২০২২ সালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। দুই মৌসুম পর আবার সিপিএলে দেখা যাবে তাকে।

সিপিএলে সব মিলিয়ে ৩৬ ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিসহ ৪৪৮ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৬.৮২ গড়ে রান দিয়ে নিয়েছেন ৩৭ উইকেট।

সর্বশেষ পিএসএলে তিনটি ম্যাচ খেলেছেন সাকিব, উইকেট পেয়েছেন মাত্র একটি। দুই ম্যাচে ব্যাট করতে নেমে দুটিতেই ফিরেছেন শূন্য রানে।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৪৭ ম্যাচ খেলে ৭৪৩৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ৪৯৩ উইকেট।

সিপিএলের ১৩তম আসর শুরু আগামী ১৪ আগস্ট। উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর