বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সমর্থকদের উদ্দেশে হামজা চৌধুরীর বার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫, ১:২৫ অপরাহ্ন

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেলেও বাংলাদেশের ফুটবলে এক নতুন আশার আলো জ্বালিয়েছেন ইংল্যান্ড প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার মাঠে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। পুরো ম্যাচে ৫৮টি সফল পাস, ৮টি বল কাড়ার পাশাপাশি অন্তত তিনটি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। শুধু রক্ষণে নয়, মাঝমাঠ নিয়ন্ত্রণেও রাখেন সরব উপস্থিতি।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় হামজা লেখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’

প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পর এই ম্যাচেই প্রথমবার জাতীয় স্টেডিয়ামে গ্যালারি প্রায় পূর্ণ ছিল। জাতীয় দলের খেলা দেখতে হাজির হয়েছিল প্রায় ২৫ হাজার দর্শক। বাহিরেও ছিল হাজার হাজার দর্শক। এমন আবহে ফুটবলে আগ্রহের জোয়ার তৈরি হলেও শেষ বাঁশির পর বিষাদ ছড়ায় স্টেডিয়াম ছাড়িয়ে সারাদেশে ।

উল্লেখ্য, ২০২৭ এএফসি বাছাইপর্বের ম্যাচে এই মুহূর্তে সব দলেরই বাকি আছে ৪টি করে ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দলই এখান থেকে এএফসি কাপে যাবে। আপাতত সেই অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর। পূর্ব এশিয়ার দেশটি যদি বাকি সব ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ১৬। হংকংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অন্যদিকে বাংলাদেশ এই পর্যায় থেকে সর্বোচ্চ অর্জন করতে পারবে ১৩ পয়েন্ট। ভারতেরও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের সমান ১৩।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর