বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঈদের নামাজ আদায় করলেন হামজাসহ জাতীয় দলের খেলোয়াড়রা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

শাহবাগের একটি মসজিদে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। জাতীয় দলের ক্যাম্প চলায় ফুটবলাররা সবাই হোটেলে অবস্থান করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেয়া সাদা পাঞ্জাবি পরে ফুটবলাররা সবাই একসঙ্গে যান ঈদের নামাজ পড়তে। 

এবারের ঈদুল আজহা বাংলাদেশ ফুটবল দলের সদস্যদের জন্য একটু আলাদা। তবে তার চেয়েও বেশি আলাদা হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলামদের জন্য। জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথম ঈদুল আজহা, সেটা আবার তাকে পালন করতে হচ্ছে দলের সঙ্গেই।

পরিবার থেকে দূরে থাকলেও টিম হোটেলে নিজেদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। সিঙ্গাপুর ম্যাচ জিতে দেশবাসীকে ঈদের উপহার দিতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা।

স্ত্রী আর সন্তান হাজার মাইল দূরে। ঈদের আনন্দটা সতীর্থদের সাথে ভাগাভাগি করে নেয়া। বুকে টেনে হৃদয়ের মোলাকাত হামজা-সাদ-রহমতদের।

সকাল সকাল টিম হোটেল থেকে দলবলে বের হলেন ফুটবলাররা। সবার অপেক্ষা হামজা চৌধুরীর জন্য। সাদা পাঞ্জাবি, ট্রাউজার পরে ড্যাশিং লুকে হাজির বাংলার পোস্টার বয়।
ঈদের সালাত আদায়ের আগে ফটোসেশন। এরপর খোশমেজাজে মসজিদের পথে হাঁটা শুরু। ফাহমিদুল-সোহেলদের সকালটা শুরু খুনসুটিতে।

নামাজ শেষে কোলাকুলি, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। হামজাকে কাছে পেয়ে ঈদের আনন্দ ডাবল ভক্তদের। সেলফি কিংবা অটোগ্রাফ নিতে হামজাকে ঘিরে ধরে ফ্যানরা।

বরাবরের মতো বিনয়ী বাংলার ফুটবল নক্ষত্র। কাউকেই করলেন না হতাশ। হোটেলে ফিরে সতীর্থদের সঙ্গে ছবি তোলা, কোলাকোলিতে সময়টাকে উপভোগ্য করে তোলার চেষ্টা ফুটবলারদের।

ঈসা-সুমনরা জানালেন পরিবারকে মিস করলেও দেশকে প্রতিনিধিত্ব করা জরুরি। লাল-সবুজদের টিম ম্যানেজার আমের খান বলেন, ভিন্নরকম ঈদ উদযাপন হামজার। শত ব্যস্ততার মাঝেও তার ফোকাস সিঙ্গাপুর ম্যাচ।

এদিন চার ঘণ্টার মতো ছুটি পেলেও টিম হোটেলেই সময় কাটিয়েছেন বেশিরভাগ ফুটবলার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর