বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

অবশেষে আইপিএল জিতলেন বিরাট কোহলি। এর আগে কাপ উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ। শুধু বাকি ছিল আইপিএল শিরোপা। ১৭ বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে তিনবার ফাইনাল খেলেও অধরা ছিল  শিরোপা। বুধবার পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার অনেক দিনের লালিত শিরোপা উঁচিয়ে ধরেছেন বিরাট কোহলির বেঙ্গালুরু।

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করে বিরাট কোহলির বেঙ্গালুরু ৯ উইকেটে ১৯০ রান তোলে।

বিরাট কোহলি ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। মায়াঙ্ক আগারওয়াল করেন ১৮ বলে ২৪ রান । রজত পতিদার ১৬ বলে ২৬ রান করেন। লিয়াম লিভিংস্টোন ১৫ বলে দুই ছক্কায় ২৫ ও জিতেশে শর্মা ১০ বলে দুটি করে চার ও ছক্কায় ২৪ রান যোগ করেন। রোমারিও শেইফার্ড ৯ বলে করেন ১৭ রান।

জবাবে পাঞ্জাব ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানে আটকে যায়। দলটির টপ অর্ডারের তিন ব্যাটার সেট হয়ে ফিরে যান। ওপেনার প্রিয়াংশি আরিয়া ১৯ বলে ২৪ ও প্রবসিমরান সিং ২২ বলে ২৬ করে আউট হন। তিনে নামা জস ইংলিশ ২৩ বলে ৩৯ রান যোগ করেন।

পাঞ্জাবকে শিরোপার পথে টানছিল শশাঙ্ক সিং। তিনি ৩১ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি ছক্কা ও তিনটি চার মারেন। কিন্তু নামান ওধেরার ব্যর্থতা৷ কারণে হেরেছে পাঞ্জাব৷ তিনি ১৮ বল খেলে ১৫ রান করে দলকে বিপদে ফেলে দেন।

পাঞ্জাব এ নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলল। ১১ বছর আগেও প্রীতি জিনতার দলের স্বপ্নভঙ্গ হয়। অন্যদিকে বেঙ্গালুরু ও কোহলির প্রথম আইপিএল শিরোপা উৎসবে আনন্দ ভাগাভাগি করেছেন দলটির সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর