রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভুটানের বিপক্ষে হামজা-ফাহমেদুলের খেলা নিশ্চিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

আগামী ৪ জুন বুধবার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী এবং ফাহামেদুল ইসলামকে দেশের মাটিতে প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে খেলতে দেখা যাবে বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।

প্রসঙ্গত, ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী এবং ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম ঢাকায় এসেছেন। আগামীকাল বুধবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে কানাডা প্রবাসী শমিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে শমিতের।

এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এশিয়ান কাপ বাছাইয়ের। এর আগের গত মার্চে ভারতের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর