বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সদ্য সাবেক বিসিবি সভাপতি ফারুকের হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। একই সঙ্গে এনএসসি কর্তৃক বিসিবির নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

রোববার (১ জুন) হাইকোর্টে এই রিট দায়ের করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য পদ হারানো সভাপতি। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সোমবারই এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে রিটের বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) ফারুক আহমেদের বিসিবির সভাপতির পদ হারানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত বাসভবনে ডেকে ফারুককে আর সভাপতির পদে না রাখার সিদ্ধান্তের কথা জানান। তবে ঠিক কোন কারণে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তা তাকে জানানো হয়নি বলে দাবি তার।

এরপর সেদিনই বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গভীর রাতে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে পদ হারান তিনি।

এরপর শুক্রবার বিকেলে আরেক সাবেক অধিনায়ক ও টেস্টে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি নির্বাচিত হন। পরিচালকদের সর্বসম্মতিক্রমে ভোটে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ১৭তম সভাপতি নির্বাচিত হন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর