বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লাহোরে বাংলাদেশ দলকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

ফেডারেল মন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির উদ্যোগে  লাহোরের গভর্নর হাউজে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সম্মানে আয়োজিত হয়েছে এক সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।  অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা অংশ নেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং চলমান সিরিজে পাকিস্তান দলের পারফরম্যান্সের প্রশংসা করেন। পাশাপাশি তিনি পাকিস্তান ও বাংলাদেশের অতীত ইতিহাস নিয়ে আবেগঘন মন্তব্য করেন।

আসিফ আলী জারদারি বলেছেন, ‘আমি সেই প্রজন্মের মানুষ যারা দুই দেশের বিচ্ছেদ প্রত্যক্ষ করেছে। আজকের প্রজন্ম হয়তো সেই বিভেদের যন্ত্রণা পুরোপুরি বুঝতে পারবে না।’

তিনি বাংলাদেশের মানুষের প্রশংসা করে তাদের ‘এই অঞ্চলের অন্যতম সমৃদ্ধ জাতি’ বলে আখ্যায়িত করেন এবং পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার গুরুত্বের ওপর জোর দেন। জারদারি বলেছেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করা প্রয়োজন। আমাদের উভয় দেশের জনগণের কল্যাণে মনোনিবেশ করতে হবে।’

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, এটি এখন বিশ্বব্যাপী স্বীকৃত একটি সফল দেশ এবং পাকিস্তানের মতোই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।

তিনি উভয় দেশের জন্য পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা খুঁজে বের করার ও তা কাজে লাগানোর আহ্বান জানান, ‘আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে, এবং এই ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর