বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তান সফর হচ্ছেনা মুস্তাফিজের, ডাক পেলেন খালেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরা এই চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফিজের। এতে পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।

রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাফিজের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি খালেদের, তবে তিনি ১৬টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন।

চোটের শিকার হওয়া মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছিলেন আইপিএলে। ম্যাচ চলাকালে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। পরবর্তী স্ক্যান রিপোর্টে জানা যায়, তাঁর আঙুলে চিড় ধরেছে এবং অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় মুস্তাফিজের চোটে পড়ার ঘটনা নতুন নয়। এবারও সেই ধারাবাহিকতায় চোটের কারণে তাকে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়তে হলো।

পাকিস্তান সফরে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যা অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ২৮ মে, দ্বিতীয়টি ৩০ মে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১ জুন। শুরুতে পাঁচ ম্যাচের সিরিজের পরিকল্পনা থাকলেও ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে যাওয়ায় সিরিজটি তিন ম্যাচ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর