শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশ দলে আবারও ডাক পেলেন ফাহমিদুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য আবারও ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাফুফে শুক্রবার ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি দিয়েছিল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি ঘন্টা খানেকের মধ্যেই বাফুফের চিঠির উত্তর দিয়েছে। পাশাপাশি ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য সামাজিকমাধ্যমে এক পোস্টে ক্লাব থেকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।

আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে অনুশীলনেও অংশ নেন তিনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ফাহমিদুলকে বাদ দেওয়া হয় এবং তিনি ফিরে যান ইতালিতে।

ফাহমিদুলের বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে তখন  শুরু হয় তুমুল বিতর্ক । এক পর্যায়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলব করেন।

বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকে বসে। সেখানে কোচকে অনুরোধ করা হয় ঢাকার মাঠে সরাসরি ফাহমিদুলকে দেখার জন্য।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচও রয়েছে। সবকিছু মিলিয়ে শুরু থেকেই ফাহমিদুলকে দলে চেয়েছে ফেডারেশন।

ফাহমিদুলের পাশাপাশি হামজা চৌধুরি ও সামিত সোমের ক্লাবের সঙ্গেও বাফুফে চিঠির আদান-প্রদান করছে। দুই হাই প্রোফাইল ফুটবলারকে ক্যাম্প শুরুর ১-২ দিনের মধ্যেই আনার সর্বাতœক চেষ্টা করছে ফেডারেশন। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। সিঙ্গাপুরের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে তিনি কাদের ডাকেন সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর