বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়া নাহিদ রানা-রিশাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবি সুত্র এমনটাই জানিয়েছে।

মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’। বার্তাসংস্থা এএফপিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও।

পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে তাই চিন্তিত বিসিবি। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসিরের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে বলে জানা গেছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর