বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশের হয়ে খেলার ফিফার অনুমতি পেলেন সামিত সোম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ১:১৫ অপরাহ্ন

ফিফার অনুমতি মিলেছে।  বাংলাদেশের হয়ে খেলার আর কোন বাধা নেই কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের। মঙ্গলবার (৬ মে) তাকে ফিফার ডিসেপ্লিনারী কমিটি ক্লিয়ারেন্স প্রদান করে।

বাংলাদেশের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক হয়েছে গত ২৫ মার্চ। তারপর থেকে গুঞ্জন শুরু হয় কানাডার লিগে সামিত সোমকে নিয়ে। প্রাথমিকভাবে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন এই প্রবাসী ফুটবলার। পরে সুখবর দেন তিনি, ‘বাংলাদেশ হয়ে খেলতে চাই’। এরপর থেকেই শুরু হয় সব প্রক্রিয়া।

গত শুক্রবার (২ মে) রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন সামিত। তারপর ৭২ ঘণ্টার মধ্যেই প্রস্তুত হয়ে যায় তার ই-পাসপোর্ট।

এর আগে ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্রও সংগ্রহ করেন তিনি। প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়।এরপর সেই আবেদন বিবেচনায় নিয়েই ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়।

কানাডা প্রবাসী সামিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। উল্লেখ্য, এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছিলেন সামিত।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধারনা করা হচ্ছে, সে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে সামিত সোমের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর