শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পিএসএল অভিষেকে ৩ উইকেট নিয়ে টাইগার রিশাদের ম্যাজিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:২৭ পূর্বাহ্ন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে রবিবার অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন লেগ স্পিনার রিশাদ। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসাকে বসিয়ে একাদশে সুযোগ দেওয়া হয় তাকে। আর সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি।

 

প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন। ৪ ওভারে ৩১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।

রিশাদের অন্তর্ভুক্তির ম্যাচে জয়ে ফিরেছে লাহোরও। পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা। রবিবার আগে ব্যাটিং করে লাহোর ৬ উইকেটে ২১৯ রান তোলে। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ১৪০ রানে অলআউট হয়েছে কোয়েটা। তাতে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে লাহোর। তারা জিতেছে ৭৯ রানের ব্যবধানে।

দলের জয়ে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের রিশাদ হোসেনের। ৩১ রানে তিনটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া শাহীন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা নেন দুটি করে উইকেট।

রিশাদ এবারই প্রথম কোন বিদেশি লিগে খেললেও গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততাসহ আরও কিছু কারণে যাওয়া হয়নি। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে তাকে দলভুক্ত করে লাহোর।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর