সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কেপিজে ছেড়ে এভারকেয়ার হাসপাতালে তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১:৪৯ পূর্বাহ্ন

গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ছেড়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন  তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর কেপিজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 

মঙ্গলবার সন্ধ্যার পর কেপিজে হাসপাতাল ছেড়ে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দেন তামিম।

পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া নেয়া হয় তামিমকে।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচে গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামার আগে হার্ট অ্যাটাক করেন তামিম। এরপর বিকেএসপির কেপিজে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানেই হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয় তামিমের।

এতে তামিমকে ৪৮ থেকে ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। কিন্তু ৪৮ ঘণ্টা শেষ হবার আগেই কেপিজে ছেড়ে অন্য হাসপাতালে তামিম।

মঙ্গলবার সকাল থেকে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়। অল্প-অল্প করে হাঁটাচলা শুরু করেন তিনি। এই ধারাবাহিকতায় হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে যাবেন তামিম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর