বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:১১ অপরাহ্ন

গতকাল থেকে দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তামিম ইকবালের আকস্মিক অসুস্থতা। উদ্বেগ উৎকণ্ঠার পরে  এলো স্বস্তির খবর। গতকাল সকালে হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্ট পর্যন্ত যেতে হয়েছিল তামিম ইকবালকে। ডিপিএলের ম্যাচে খেলতে গিয়েছিলেন মাঠে আর দিন শেষ করেছিলেন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে। হার্টে রিং পরানোর পর ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছিল, পুরোপুরি ঝুঁকিমুক্ত নন তিনি। যে কারণে তাকে রাখা হয়েছিল ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে। 

অবশেষে আজ মঙ্গলবার দুপুরে জানা গেল, শঙ্কা পেরিয়ে গেছেন তামিম ইকবাল। যে কোন সময় পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে হাসপাতাল ছাড়তে পারবেন তিনি।

সাভারের কেপিজে  হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, ‘একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন। পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা। উনি (তামিম) সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারব। কখন ছেড়ে দেব এটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত।’

যদিও আপাতত মাঠে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে পরের তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তিনি, ‘আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন।’

এদিকে আজ সকালে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানান, দুপুরে তামিম ইকবালের কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হবে তাকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর