মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জন্মদিনের উপহার হিসাবে তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:০৮ পূর্বাহ্ন

বিকেএসপিতে গতকাল  হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।

সাকিব আজ ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিয়েছেন। কিন্তু সতীর্থ তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়েছে, সেটা স্পর্শ করেছে সাকিবকেও। তামিমের জন্য দোয়া চেয়ে নিজের ৩৮তম জন্মদিনের দিন অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন,

‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশা আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’

তামিম, সাকিব বাংলাদেশকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন। ৩৮তম জন্মদিনের দিন সাকিব স্মরণ করলেন তামিমের সঙ্গে ক্রিকেট মাঠের পুরোনো স্মৃতি। সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন। কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ, আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর