সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিসিবি ও পরিবার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

আজ সোমবার (২৪ মার্চ) সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকার প্রিমিয়ার লিগের ম্যাচ শুরুর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ইতোমধ্যে তার হার্টে রিং পরানো হয়েছে। 

তামিমের সুস্থতা কামনায় জাতির কাছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং তার পরিবার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম।

সংকটময় মুর্হূতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিকেএসপি এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সকল চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সারা দেশের মানুষ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, তাতে এটা প্রমাণিত তারা তামিমকে কতটা ভালোবাসে এবং প্রশংসা করে।’

‘প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সাথে যোগাযোগ করছে এবং তামিমের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট নিচ্ছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, বিসিবি তামিমের স্বাস্থ্যের বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছে এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তামিমের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে বোর্ড সব ধরণের সমর্থন ও সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বিসিবি বিনীতভাবে অনুরোধ করছে যে, ভক্ত এবং দর্শকরা তামিমের অবস্থা সম্পর্কে জানতে যেন হাসপাতালে ভিড় না করেন। এর ফলে হাসপাতালের চিকিৎসা এবং পরিসেবাগুলিকে ব্যাহত হতে পারে।

পরবর্তী আপডেট যথাসময়ে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর