বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কোয়াবের নতুন আহ্বায়ক কমিটির প্রধান সেলিম শাহেদ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ন

সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদকে প্রধান করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। 

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠকের পর কোয়াবের নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেন দেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা।

২০১৪ সালে ক্রিকেটারদের কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন নাঈমুর রহমান দুর্জয় এবং দেবব্রত পাল।

দুর্জয়-দেবব্রত দায়িত্ব ছাড়ায় দীর্ঘ ১১ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন কোয়াব।

সেলিম শাহেদের নেতৃত্বাধীন ১৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে আরও আছেন মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। এছাড়া আটটি বিভাগীয় দলের অধিনায়করাও আছেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্যে দেখা যায়নি সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দুর্জয়কে। এর মধ্যেই কোয়াবের কার্যক্রম নতুন ভাবে পরিচালনা করার উদ্যোগ নেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর