শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

যুক্তরাষ্ট্রের মেজর লিগে মাঠ মাতাবেন সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন

চলতি বছরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি।

লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের মালিকানায় আছে আইপিএলের ফ্র‍্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এ ফ্র‍্যাঞ্চাইজি।

বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স বলেছে, ‘সাকিবের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে দৃঢ় সম্পর্ক রয়েছে। ২০১২ ও ২০১৪ চ্যাম্পিয়নশিপসহ সে আমাদের বিভিন্ন আসরে প্রতিনিধিত্ব করেছে।’

৪ জুলাই শুরু হবে মেজর লিগ ক্রিকেট। সাকিব ছাড়াও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয় প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর