বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতের কাছে হেরে সুপার সিক্স থেকে বিদায় নিলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের কাছে ৮ উইকেটে হেরে সুপার সিক্স থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। 

সুপার সিক্সের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪ (লিগ পর্ব থেকে পাওয়া ২ পয়েন্টসহ)। ইতোমধ্যে এই গ্রুপ ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে আছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে যাবার কোন সুযোগ নেই বাংলাদেশের।

কুয়ালালামপুরে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৯.৩ ওভারে ২২ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। উপরের সারির প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি।

ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আকতার।

ব্যক্তিগত ১৪ রানে মাওয়া থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন সুমাইয়া। ১টি চারে ২৯ বলে সুমাইয়ার অপরাজিত ২১ রানের উপর ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। ভারতের বৈষ্ণবী শর্মা ১৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার জি কামালিনিকে ৩ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন লেগ স্পিনার আনিসা আকতার সোবা।

৮টি চারে ৩১ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলে ভারতের জয়ের পথ সহজ করেন আরেক ওপেনার গঙ্গাদি তৃষা।

দলের জয় থেকে ৪ রান দূরে থাকতে আউট হন তৃষা। এরপর ভারতকে জয়ের বন্দরে নেন সানিকা চালকে ও নিকি প্রসাদ। সানিকা ১১ ও প্রসাদ ৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের সোবা ও হাবিবা ১টি করে উইকেট নিয়েছেন।

আগামী ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার সিক্সে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর