বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১:০২ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বুধবার (১৫ জানুয়ারি) হামজা চৌধুরীর লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। 

ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে প্রধান। বাফুফে ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের একটি ছবি দিয়ে এই খবর জানিয়েছে। ম্যাচে অবশ্য হামজার দল লেস্টার সিটি জিততে পারেনি। ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে তারা। এ দিনও মাঠে নামার সুযোগ পাননি হামজা।

ফিফার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার অভিষেক হওয়ার কথা। বাফুফে সভাপতি সৌজন্য সাক্ষাতে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর