বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ২ উইকেটে জিতেছিলো প্রোটিয়ারা। 

কেপ টাউনে ফলো অনে পড়ে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ২১৩ রান করেছিলো পাকিস্তান। ৯ উইকেট হাতে নিয়ে ২০৮ রানে পিছিয়ে ছিলো তারা।

শান মাসুদ ১০২ ও খুররাম শাহজাদ ৮ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নেমে নিজেদের ইনিংস বড় করতে পারেনি। মাসুদ ১৪৫ ও শাহজাদ ১৮ রানে আউট হন।

উইকেটে সেট হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটাররা। কামরান গুলাম ২৮, সৌদ শাকিল ২৩, মোহাম্মদ রিজওয়ান ৪১ ও সালমান আঘা ৪৮ রানে আউট হন।

শেষ দিকে আমের জামালের ৩৪ ও মির হামজার ১৬ রানের সুবাদে ইনিংস হার এড়ায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রানে অলআউট হয় তারা। এতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ৫৮ রানের মামুলি টার্গেট দেয় পাকিস্তান।

৩টি করে উইকেট নিয়েছেন পেসার কাগিসো রাবাদা ও স্পিনার কেশব মহারাজ।

জবাবে ৫৮ রানের সহজ টার্গেট ৪৩ বল খেলেই স্পর্শ করে ফেলে দক্ষিণ আফ্রিকা। ওপেনার ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৪ এবং আইডেন মার্করাম ১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

সিরিজের প্রথম ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন লর্ডসে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর