বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য  বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। সবগুলো ম্যাচই সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।

এই সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার।

১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে- ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি। এই সিরিজটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সিরিজটি অনেক বেশি গুরুত্ব বহন করছে।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাকে ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে টাইগ্রেসরা। দু’দলের শক্তি বিবেচনায় বাংলাদেশের জন্য কাজটি কঠিন হবে।

ওয়ানডে সিরিজের পর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আকতার, শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আকতার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আকতার মেঘলা, মারুফা আকতার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর